উদ্দীপকে বর্ণিত ব্যক্তির দায়িত্ব বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যক্তি অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রজতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারির সরকারি হিসাব নিরীক্ষা করা উদ্দীপকে বর্ণিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব। এসব প্রতিষ্ঠানের অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দানও মহাহিসাব নিরীক্ষকের দায়িত্বের পর্যায়ভুক্ত। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল ও নগদ অর্থ, সরকারি সম্পত্তি পরীক্ষা করার দায়িত্বও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ওপর অর্পিত। আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করা এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করা মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব। এছাড়া জাতীয় সংসদ আইনের দ্বারা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ওপর যেসব দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিবেন, তিনি সাংবিধানিক কাঠামোর অধীনে সঠিকভাবে সেসব দায়িত্ব পালন করবেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তির দায়িত্ব বর্ণনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর