শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিকে তুমি কি যথেষ্ট মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: না, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে আমি যথেষ্ট বলে মনে করি না । দেশের আর্থিক খাতের সাথে জড়িত থাকে সরকারি, বেসরকারি, ছোট বড় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর এ সর ব্যক্তি ও প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ছাড়া কখনও একটি দেশের আর্থিক উন্নয়ন ঘটে না । এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উদঘাটনে শুধু মহাহিসাব নিরীক্ষককে দায়বদ্ধ করা যাবে না। প্রতিষ্ঠানের প্রত্যেককে সঠিক তথ্য প্রদান করার সাথে সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তবেই দেশের আর্থিক খাতে উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পাবে। উদ্দীপকে দেশের আর্থিক খাতের নির্ভরশীলতা শুধু মহাহিসাব নিরীক্ষকের ওপর না বর্তানোর দিকটির প্রতি ইঙ্গিত রয়েছে। দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি মহাহিসাব নিরীক্ষকের ওপর অনেকাংশে নির্ভরশীল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে । তাই মহাহিসাব নিরীক্ষকের ওপর দায়িত্বপ্রাপ্ত কর্তব্য পালন করে তিনি দেশের আর্থিক খাতকে প্রগতির পথে নিয়ে যেতে পারেন। আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করে দেশের আর্থিক খাতে সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করেন। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ যদি তার অনুকূলে না থাকে তবে মহাহিসাব নিরীক্ষকের একার পক্ষে কিছুই করা সম্ভব হয় না। আর্থিক খাতের উন্নয়নে সকলের সংশ্লিষ্টতার দিকটি বিবেচনায় বলা যায়, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে শুধু মহাহিসাব নিরীক্ষকের একা দায়িত্ব পালন যথেষ্ট নয়। প্রয়োজন সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহায়ক মনোভাব। তবেই দেশের আর্থিক খাতের উন্নয়ন ঘটবে বলে আমি মনে করি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিকে তুমি ক…

উদ্দীপক

আর্থিক সচ্ছলতার ওপর একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অনেকাংশে নির্ভর করে। বাংলাদেশে আর্থিক ব্যয় প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেজন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় নামে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানের শীর্ষ পদ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তিনি সংবিধান অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদটি সংবিধানের ১২৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে।

উত্তর

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত বিধান সাপেক্ষে তার কর্মের শর্তাবলি রাষ্ট্রপতি আদেশের দ্বারা নির্ধারিত হবে। তিনি ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় পদমর্যাদা ভোগ করবেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্যক্তি অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রজতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারির সরকারি হিসাব নিরীক্ষা করা উদ্দীপকে বর্ণিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব। এসব প্রতিষ্ঠানের অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দানও মহাহিসাব নিরীক্ষকের দায়িত্বের পর্যায়ভুক্ত। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল ও নগদ অর্থ, সরকারি সম্পত্তি পরীক্ষা করার দায়িত্বও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ওপর অর্পিত। আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করা এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করা মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব। এছাড়া জাতীয় সংসদ আইনের দ্বারা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ওপর যেসব দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিবেন, তিনি সাংবিধানিক কাঠামোর অধীনে সঠিকভাবে সেসব দায়িত্ব পালন করবেন।

উত্তর

না, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে আমি যথেষ্ট বলে মনে করি না । দেশের আর্থিক খাতের সাথে জড়িত থাকে সরকারি, বেসরকারি, ছোট বড় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর এ সর ব্যক্তি ও প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ছাড়া কখনও একটি দেশের আর্থিক উন্নয়ন ঘটে না । এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উদঘাটনে শুধু মহাহিসাব নিরীক্ষককে দায়বদ্ধ করা যাবে না। প্রতিষ্ঠানের প্রত্যেককে সঠিক তথ্য প্রদান করার সাথে সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তবেই দেশের আর্থিক খাতে উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পাবে। উদ্দীপকে দেশের আর্থিক খাতের নির্ভরশীলতা শুধু মহাহিসাব নিরীক্ষকের ওপর না বর্তানোর দিকটির প্রতি ইঙ্গিত রয়েছে। দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি মহাহিসাব নিরীক্ষকের ওপর অনেকাংশে নির্ভরশীল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে । তাই মহাহিসাব নিরীক্ষকের ওপর দায়িত্বপ্রাপ্ত কর্তব্য পালন করে তিনি দেশের আর্থিক খাতকে প্রগতির পথে নিয়ে যেতে পারেন। আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করে দেশের আর্থিক খাতে সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করেন। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ যদি তার অনুকূলে না থাকে তবে মহাহিসাব নিরীক্ষকের একার পক্ষে কিছুই করা সম্ভব হয় না। আর্থিক খাতের উন্নয়নে সকলের সংশ্লিষ্টতার দিকটি বিবেচনায় বলা যায়, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে শুধু মহাহিসাব নিরীক্ষকের একা দায়িত্ব পালন যথেষ্ট নয়। প্রয়োজন সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহায়ক মনোভাব। তবেই দেশের আর্থিক খাতের উন্নয়ন ঘটবে বলে আমি মনে করি।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।