উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মিল আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮ (১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে; এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে। উদ্দীপকে লক্ষ করা যায়, হাসান চৌধুরী একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত রয়েছেন। এ প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে। এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। কেননা সরকারি কর্ম কমিশন যোগ্যতাসম্পন্ন মেধাবী ও দক্ষ লোক বাছাই করে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দান করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে মিল আছে?…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর