উদ্দীপকে জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে কর্মরত। উদ্দীপকের প্রতিষ্ঠানটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ এটি নির্বাচন কমিশনকে নির্দেশ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮নং অনুচ্ছেদ এর আওতায় নির্বাচন কমিশন স্থাপিত। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশনার থাকবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা,ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা। যেমন:- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশনার স্বাধীন থাকবে। নির্বাচন কমিশন কেবল সংবিধানের অধীন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সাহায্য করা সকলের কর্তব্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর