উদ্দীপকে উল্লেখিত করিম রহমানের সাংবিধানিক প্রতিষ্ঠানটি কী ধরনের কার্যাবলি সম্পাদন করে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত করিম রহমানের সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন নানাবিধ কার্যাবলি সম্পাদন করে। উদ্দীপকে উল্লেখিত করিম রহমানের কর্মরত সাংবিধানিক প্রতিষ্ঠানটি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ করিম রহমান সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিয়োজিত রয়েছেন। জনপ্রতিনিধি বাছাইয়ের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি হলো— দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করা। জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন ও পরিচালনা করা। নির্বাচনের পূর্বে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা। নির্বাচন কমিশন আধা বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা ভোগ করেন। সংসদ সদস্য ও অন্যান্য স্তরের নির্বাচনের জন্যে গৃহীত মনোনয়নপত্র বাছাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার সদস্য পদের যোগ্যতা সংক্রান্ত কোনো প্রশ্ন বা বিতর্ক দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হয়। কমিশন উক্ত বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে স্পিকার ব্যর্থ হলে নির্বাচন কমিশনার সংসদ সদস্যর শপথ বাক্য পাঠ করাবেন। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত করিম রহমানের সাংবিধানিক প্রতিষ্ঠানটি কী ধরনের কার…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর