শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮(১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন । উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে, এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে। উদ্দীপকের নামকরা শিক্ষক গোবিন্দ চক্রবর্তীকে মহামান্য রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে থাকেন। এ থেকে বোঝা যায়, গোবিন্দ চক্রবর্তী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেননা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকের বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চিত্র ফুটে উঠেছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্য…

উদ্দীপক

গোবিন্দ চক্রবর্তী একটি বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক। মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দান করেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে থাকেন, এরূপ নিয়োগের মাধ্যমে তিনি দেশকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিয়ে থাকেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

সংবিধানের '১২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী' বাংলাদেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' থাকবেন।

উত্তর

'দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪' দ্বারা একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়। দুর্নীতি দমন কমিশন গঠিত হবে তিনজন কমিশনারের সমন্বয়ে। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান নিয়োগ করবেন। কমিশনারগণের কার্যকাল ৪ বছর। সাচিবিক দায়িত্ব পালনের জন্য কমিশন একজন সচিব, নিয়োগ করে।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮(১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন । উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে, এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে। উদ্দীপকের নামকরা শিক্ষক গোবিন্দ চক্রবর্তীকে মহামান্য রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে থাকেন। এ থেকে বোঝা যায়, গোবিন্দ চক্রবর্তী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেননা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকের বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে— উক্তিটি যথার্থ আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোতে দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত । দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ। উদ্দীপকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। কেননা, বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের জন্য প্রার্থীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করে থাকে। কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন আরেকজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশন ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলে বাংলাদেশ সরকারব্যবস্থাকে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, মেধাবী ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।