শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত '?' স্থানে কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? এর গঠন ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে নির্দেশ করা হয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান,যা গঠনের উদ্দেশ্য হলো প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি বাছায়ের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা। সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কমিশনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে। এরূপ বর্ণনায় নির্বাচন কমিশনের স্বরূপ প্রকাশ পায়। কেননা, বাংলাদেশ নির্বাচন কমিশন হলো একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার ( ইসি) সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দান করেন। সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলির নির্ধারিত হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিতের একটি সংস্থা হিসেবে পরিগণিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকালে স্বাধীন থাকবেন এবং সাংবিধানিক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত '?' স্থানে কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছ…

Dhaka · 2023

উত্তর

জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০।

উত্তর

বাংলাদেশের রাষ্ট্রপতির জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনকার্য পরিচালনা করবেন। সংবিধানের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছরের জন্য তার পদে অধিষ্ঠিত হবেন। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয়পদে বহাল থাকবেন। একাধিক্রমে দুই মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি কেউ রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে নির্দেশ করা হয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান,যা গঠনের উদ্দেশ্য হলো প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি বাছায়ের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা। সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কমিশনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে। এরূপ বর্ণনায় নির্বাচন কমিশনের স্বরূপ প্রকাশ পায়। কেননা, বাংলাদেশ নির্বাচন কমিশন হলো একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার ( ইসি) সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দান করেন। সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলির নির্ধারিত হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিতের একটি সংস্থা হিসেবে পরিগণিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকালে স্বাধীন থাকবেন এবং সাংবিধানিক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেন।

উত্তর

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠান তথা বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ব্যাপক। নিচে বর্ণনা করা হলো -নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা গঠনের উদ্দেশ্যই হলো প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি, বাছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা করা। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কমিশনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এ লক্ষ্যে কমিশন ভোটারের যথার্থতা নির্ধারণের স্বার্থে ভোটার তালিকা প্রণয়ন, তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকে। আবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করে থাকে। নির্ধারিত দিনে ভোট গ্রহন থেকে শুরু করে ভোট প্রদানের তদারকি, বিশৃঙ্খলতা এড়াতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাল ভোট সহ বিভিন্ন নির্বাচনী অপরাধ ও দুর্নীতি ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও প্রয়োজনে দোষীদের শাস্তির বিধান করে এ কমিশন। নিরপেক্ষতা নিশ্চিত করার স্বার্থে বিধিবদ্ধ এ সংস্থাটি স্বাধীন ও প্রভাবমুক্ত অবস্থায় কাজ করে থাকে। নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনারের পরামর্শক হিসেবে আরও ৪ জন সহকারী নির্বাচন কমিশনার থাকেন। যারা সিদ্ধান্তকে পক্ষপাতমুক্ত করতে প্রভাব রাখতে সক্ষম। সুতরাং দেখা যাচ্ছে, ভোটারদের পরিচয় নিশ্চিত করা থেকে শুরু করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত এমনকি ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। আর সাংবিধানিক উপায়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করে নির্বাচনকে অবাধ,উন্মুক্ত ও সকলের অংশগ্রহণ ও নিশ্চিত করে কমিশনটি। সুতরাং বলা যায়, সুষ্ঠ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।