রাফির চাচার মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: রাতের চাচা একজন শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর মানুষ। তাদের সমস্যার সমাধানের নানামুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেসব শিশু বা ব্যক্তি সবার মত স্বাভাবিক ও সুস্থভাবে জীবন যাপন করতে ব্যর্থ এবং যাদের মধ্যে দৈহিক ও মানসিক ঘাটতি পরিলক্ষিত হয়, তাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধী বলা হয়। তাদের শারীরিক বা মানসিক অপূর্ণতার ভিত্তিতে বিশেষ বিশেষ প্রতিবন্ধীকতার শ্রেণীবিভাগ করা হয়। এটির বিস্তার হতে পারে জন্মগত বা অর্জিত। প্রকৃতি অনুযায়ী শারীরিক, বাক, দৃষ্টি,শ্রবণ, বুদ্ধি ও বহুমাত্রিক ধরণের প্রতিবন্ধী লক্ষ্য করা যায়। উদ্দীপকে রাফির চাচা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আর রাফির চাচার মত প্রতিবন্ধী মানুষের সমস্যা সমাধানের নানামুখী পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ, প্রতিবন্ধীর জনগোষ্ঠী আমাদের মতই মানুষ। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌথ ব্যবস্থাপনায় পিছিয়ে পড়া এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে আনতে হবে। আবার প্রতিবন্ধীদের মাঝে বিশেষ সীমাবদ্ধতা থাকলেও কিছু কিছু কাজে এরা অত্যন্ত পারদর্শী হয়। তাদের এই সমস্ত ক্ষমতার ক্ষেত্রগুলো খুজে বের করে তাকে প্রশিক্ষিত করার মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটানো সম্ভব। এতে এক দিকে যেমন ব্যক্তি বিশেষ উপকৃত হবে, তেমনি দেশের সঠিক উন্নয়ন ও ত্বরান্বিত হবে। প্রতিবন্ধী সমস্যা নিঃসরণের প্রতিবন্ধীদের পূর্ণবাসন করা গুরুত্বপূর্ণ।যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণে শিক্ষার সুযোগ ও ব্যবস্থা নিশ্চিত করা ও পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে এ সমাজ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের জন্য বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে। ফলে প্রতিবন্ধিত্ব আর কোন সমস্যা হিসেবে বিবেচিত হবে না।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রাফির চাচার মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর