বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদটির গুরুত্ব ও বাস্তবতা সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদটির অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের গুরুত্ব ও বাস্তবতা অপরিসীম। অ্যাটর্নি জেনারেলের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে মামলা পরিচালনা করার ক্ষমতা তার রয়েছে। এ কারণে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বস্তুত অ্যাটর্নি জেনারেলের পদের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কেননা তিনি আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করেন। তাছাড়া সরকারের আইন উপদেষ্টা হিসেবে দেশের সকল আদালতে তাকে মামলা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। সংবিধান অনুসারে অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক। তিনি তার এ ক্ষমতাবলে বিচার কাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন। তাছাড়া তিনি প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইন সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারেন। এক্ষেত্রে আইনের জটিলতাগুলো নিরপেক্ষ ও সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করে বিচার কাজে সহায়তা করতে পারেন। যে সকল মামলায় সরকার জড়িত তিনি সে সকল মামলায় সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল তার এ সকল কর্মকাণ্ড সত্য ও ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করলে তা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। অ্যাটর্নি জেনারেল দেশের সকল আদালতে আইনের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। তিনি যদি তার এই ক্ষমতা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সহজতর হবে। যা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করবে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ও আইনের পরামর্শদাতা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদের গুরুত্ব ও বাস্তবতা ব্যাপক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদটির গুরুত্ব ও বাস্তবতা সম্পর্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর