উদ্দীপকে শরিফুল আলম এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন প্রতিষ্ঠান প্রধানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শরিফুল আলমের সাথে পাঠ্যপুস্তক এর যে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের সাথে সাদৃশ্য আছে তা হলো সরকারি কর্মকমিশন এবং এর প্রধান হলেন সভাপতি। আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি প্রশাসনের দক্ষ কর্মকর্তা -কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের সব রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের ব্যবস্থা থাকে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনযোগ্য প্রার্থীদের মেধা যাচাই করার জন্য প্রয়োজন ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন একটি প্রতিষ্ঠান যেখানে কর্মকর্তা -কর্মচারী নিয়োগ ক্ষেত্রে মেধাই হবে মুখ্য। ১৯৭২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতি মেধাসম্পূর্ণ ও যোগ্য সরকারি কর্মকর্তা -কর্মচারী বাছাই করার পদ্ধতি প্রতিষ্ঠা করতে সরকারি কর্মকমিশন আদেশ জারি করেন। বাংলাদেশ সংবিধানে ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭ নং অধ্যাদেশ অনুযায়ী এ প্রতিষ্ঠান সদস্য সংখ্যা সভাপতি সহ ন্যূনতম ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারণ করা হয়। সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে শর্ত এই যে, কমিশনের অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা ২০ বছর বা ততোধিক কাল সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। উদ্দীপকে দেখা যায়, শরিফুল আলম এটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান।ওই প্রতিষ্ঠান দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য লোক বাছাই করার গুরুদায়িত্ব পালন করে থাকে। উপযুক্ত লোক বাছাই করতে প্রতিষ্ঠানের সকলকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়। যা সরকারি কর্মকমিশনের প্রধান সভাপতির পথকে নির্দেশ করে। সুতরাং বলা যায়,উদ্দীপকে শরিফুল আলম এর পদের সাথে উপরিউক্ত উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শরিফুল আলম এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন প্রতিষ্ঠান প্রধ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর