শাশ্বতের কাল্পনিক প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল খুজে পাও? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শাশ্বতের কাল্পনিক প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা তথা বাংলাদেশ কর্মকমিশনের মিল রয়েছে। প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারীদের নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনের জন্য একটি সরকারি কর্মকমিশন বা অনুরূপ সংস্থা থাকে। বাংলাদেশেও এরূপ একটি সংস্থা রয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে পরিচিত। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ কর্মকমিশন আদেশ জারি করে তৎকালীন রাষ্ট্রপতি দুটি কর্মকমিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে তার দুটির পরিবর্তে একটি করা হয়। বাংলাদেশের কর্মকমিশনে একজন সভাপতি ও কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত হয়। কমিশনের সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তার নিয়োগ সংক্রান্ত বহুবিধ কার্য সম্পাদন করে থাকে এক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন, নিরপেক্ষভাবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মচারী নিয়োগ দান করে থাকে। প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকের শাশ্বত ভাবছে নিয়োগকারী প্রতিষ্ঠান হওয়া উচিত স্বাধীন, নিরপেক্ষ ও বিধিবদ্ধ সংস্থা ; যাতে করে স্বচ্ছ ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে রাষ্ট্রের কর্মচারী নিয়োগদান সম্ভব হয়। অতএব নিশ্চিত ভাবে বলা যায়, উদ্দীপকে শাশ্বত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সরকারি কর্মকমিশনের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
শাশ্বতের কাল্পনিক প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর