শেয়ারFacebookWhatsApp

"দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম"- বিশ্লেষণ কর।

উত্তর: দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান তথা সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম - বক্তব্যটি যথার্থ। কর্মকমিশন কতকগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এটিকে একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্র সংস্থা হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ধারায় ও নির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী কাজ করে থাকে। কর্মকমিশন যেহেতু স্বতন্ত্র ও মর্যাদা সম্পন্ন একটি সাংবিধানিক সংস্থার সেহেতু কর্মকমিশনের নিরপেক্ষতা বাঞ্ছনীয়। কমিশনের সদস্যরা নিরপেক্ষ না হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যাচাই বাছাই করা সম্ভব হয় না। কমিশনের এক্ষেত্রে নিরপেক্ষতা হারালে দুর্বল প্রশাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে, যা জাতির জন্য অকল্যাণকর। তাই বাংলাদেশ সরকারের কর্ম কমিশন অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। গোপনীয়তা বজায় রাখা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অন্যতম দায়িত্ব।কমিশনের সদস্যদের সততা ও দক্ষতার অভাব ঘটলে অর্থের বিনিময়ে অযোগ্য ও অসৎ ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মের নিয়োগপ্রাপ্ত হবে। ফলের যোগ্য ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তাই দক্ষ সৎ ও মেধাবী প্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম। সুতরাং প্রশ্নোত্তর উক্তিটি সঠিক হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

"দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রত…

উদ্দীপক

শাশ্বত সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত নানা নেতিবাচক সংবাদ সে পত্রিকার মাধ্যমে জানতে পারে। সে হতাশ হয়ে মনে মনে ভাবতে থাকে যে, নিয়োগকারী প্রতিষ্ঠান হওয়া উচিত স্বাধীন, নিরপেক্ষ ও বিধিবদ্ধ সংস্থা ; যাতে করে স্বচ্ছ ও সুষ্ঠু প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে রাষ্ট্রের কর্মচারী নিয়োগ দান সম্ভব হয়।

Dinajpur · 2023

উত্তর

এটর্নি জেনারেলের মূল কাজ সরকারের স্বপক্ষে আইনি লড়াই করা।

উত্তর

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্ব শর্ত হলো কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্যকথায় নির্বাচনের ওপর জনগণের আস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রের সকল নির্বাচন পরিচালনা এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এসব কাজের মাধ্যমে জনগণ নির্বাচনের মাধ্যমে সরাসরি শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যাধিক।

উত্তর

উদ্দীপকে শাশ্বতের কাল্পনিক প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা তথা বাংলাদেশ কর্মকমিশনের মিল রয়েছে। প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারীদের নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনের জন্য একটি সরকারি কর্মকমিশন বা অনুরূপ সংস্থা থাকে। বাংলাদেশেও এরূপ একটি সংস্থা রয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে পরিচিত। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ কর্মকমিশন আদেশ জারি করে তৎকালীন রাষ্ট্রপতি দুটি কর্মকমিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে তার দুটির পরিবর্তে একটি করা হয়। বাংলাদেশের কর্মকমিশনে একজন সভাপতি ও কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত হয়। কমিশনের সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তার নিয়োগ সংক্রান্ত বহুবিধ কার্য সম্পাদন করে থাকে এক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন, নিরপেক্ষভাবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মচারী নিয়োগ দান করে থাকে। প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকের শাশ্বত ভাবছে নিয়োগকারী প্রতিষ্ঠান হওয়া উচিত স্বাধীন, নিরপেক্ষ ও বিধিবদ্ধ সংস্থা ; যাতে করে স্বচ্ছ ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে রাষ্ট্রের কর্মচারী নিয়োগদান সম্ভব হয়। অতএব নিশ্চিত ভাবে বলা যায়, উদ্দীপকে শাশ্বত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সরকারি কর্মকমিশনের মিল রয়েছে।

উত্তর

দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান তথা সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম - বক্তব্যটি যথার্থ। কর্মকমিশন কতকগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এটিকে একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্র সংস্থা হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ধারায় ও নির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী কাজ করে থাকে। কর্মকমিশন যেহেতু স্বতন্ত্র ও মর্যাদা সম্পন্ন একটি সাংবিধানিক সংস্থার সেহেতু কর্মকমিশনের নিরপেক্ষতা বাঞ্ছনীয়। কমিশনের সদস্যরা নিরপেক্ষ না হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যাচাই বাছাই করা সম্ভব হয় না। কমিশনের এক্ষেত্রে নিরপেক্ষতা হারালে দুর্বল প্রশাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে, যা জাতির জন্য অকল্যাণকর। তাই বাংলাদেশ সরকারের কর্ম কমিশন অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। গোপনীয়তা বজায় রাখা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অন্যতম দায়িত্ব।কমিশনের সদস্যদের সততা ও দক্ষতার অভাব ঘটলে অর্থের বিনিময়ে অযোগ্য ও অসৎ ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মের নিয়োগপ্রাপ্ত হবে। ফলের যোগ্য ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তাই দক্ষ সৎ ও মেধাবী প্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম। সুতরাং প্রশ্নোত্তর উক্তিটি সঠিক হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।