উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কার্যাবলী মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে ১৩৭ থেকে ১৪১ নং অনুচ্ছেদে কর্ম কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে।কর্ম কমিশন প্রধানত চার ধরনের দায়িত্ব পালন করে থাকে যথা -১. প্রজাতন্ত্রের কর্মচারী মনোয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা। মূলত সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা এ কমিশনের প্রধান কাজ। ২. নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করা এ প্রতিষ্ঠানের অন্যতম কাজ। রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত কোনোরূপ পরামর্শ চাইলে তা প্রদান করে এ প্রতিষ্ঠান। যেমন - কোন নিয়োগের যোগ্যতা নির্ধারণ, পদোন্নতি, অবসর ভাতার অধিকার ইত্যাদি। ৩. বার্ষিক রিপোর্ট প্রদান সম্পৃক্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কর্মকমিশন। সংবিধানের ১৪১ নং অনুচ্ছেদ অনুযায়ী কমিশন প্রতিবছর ১ মার্চে বা তার আগেই আগের বছরের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত এক বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাষ্ট্রপতি বরাবর পেশ করে।৪. সাংবিধানিক আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ পরিচালনা করাও এ প্রতিষ্ঠানের অন্যতম কাজ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কার্যাবলী মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর