শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আশরাফ আলীর পদের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক পদের মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আশরাফ আলীর পদের সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান এটর্নি জেনারেল পদের সাদৃশ্য রয়েছে। এটর্নি জেনারেল প্রজাতন্ত্রে আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বিরুদ্ধে যে কোন মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন। এজন্য তার কর্মকান্ডের ওপর বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যে কোনো আদালতের সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শ হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবীদের পেশাগত মনোন্নয়ন ও সার্থক সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযুগে পদত্যাগ করবেন। আবার তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। উদ্দীপকে দেখা যায়, জনাব আশরাফ আলী একজন সিনিয়র আইনজীবী। তিনি যে কোন আদালতে বক্তব্য পেশ করতে পারেন। সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নের মতামত দেন। তার কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। যা সাংবিধানিক পথ এটর্নি জেনারেলকে নির্দেশ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আশরাফ আলীর পদের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক পদ…

উদ্দীপক

জনাব আশরাফ আলী একজন সিনিয়র আইনজীবী। তিনি যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারেন। সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নের মতামত দেন। তার কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তবে অসদাচরণের কারণে তাকে অপসারণ করা যায়।

Dhaka · 2022

উত্তর

রাষ্ট্রের নাগরিকদের চাহিদা, নিরাপত্তা, অধিকার ও অংশগ্রহণের জন্য সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরকারি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।

উত্তর

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC) প্রজাতন্ত্রের কর্মে যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের জন্য কাজ করে। এ উদ্দেশ্যে কমিশন সর্বপ্রথম নিয়োগপ্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র সংগ্রহ করে এবং প্রাথমিকভাবে তা বাছাইয়ের কাজ সম্পন্ন করে। এরপর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীর বিভিন্ন লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আশরাফ আলীর পদের সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান এটর্নি জেনারেল পদের সাদৃশ্য রয়েছে। এটর্নি জেনারেল প্রজাতন্ত্রে আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বিরুদ্ধে যে কোন মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন। এজন্য তার কর্মকান্ডের ওপর বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যে কোনো আদালতের সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শ হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবীদের পেশাগত মনোন্নয়ন ও সার্থক সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযুগে পদত্যাগ করবেন। আবার তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। উদ্দীপকে দেখা যায়, জনাব আশরাফ আলী একজন সিনিয়র আইনজীবী। তিনি যে কোন আদালতে বক্তব্য পেশ করতে পারেন। সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নের মতামত দেন। তার কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। যা সাংবিধানিক পথ এটর্নি জেনারেলকে নির্দেশ করে।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত পদের ভূমিকা অর্থাৎ এটর্নি জেনারেলের ভূমিকা অপরিহার্য। এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনার অধিকার রয়েছে। তিনি পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। এটর্নি জেনারেল জ্ঞান,দক্ষতা, সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেন। এটর্নি জেনারেলের এরূপ দায়িত্ব পালনের ওপর আইনের শাসন প্রতিষ্ঠা নির্ভর করে। পক্ষান্তরে,, এটর্নি জেনারেল যদি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করেন তবে আইনের শাসন ব্যাহত হয়। এটর্নি জেনারেল পদাধিকারবলে যেহেতু সকল বার ও বার কাউন্সিলের ওপর প্রভাব বিস্তার করতে পারেন সেও তো ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিভিন্ন প্রভাব বিস্তার করতে পারেন। তাছাড়া যেহেতু এটর্নি জেনারেল কর্মকান্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে সেহেতু স্বাভাবিকভাবে এটর্নি জেনারেল ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণে ব্রতি হন। সুতরাং বলা যায়, এটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।