মাইক্রোসফট কর্পোরেশনের নিয়োগকারী সংস্থার সাথে বাংলাদেশ সরকারের কোন সংস্থার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: মাইক্রোসফট কর্পোরেশন এর নিয়োগকারী সংস্থার সাথে বাংলাদেশ সরকারের কর্মকমিশনের সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান। কর্মকমিশন নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের সকল প্রশাসনিক স্তরে কর্মকর্তাগণকে বাছাই ও নিয়োগ করে। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ কোন ভেদাভেদ না করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মচারী -কর্মকর্তা বাছাই করে। কমিশন এক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাছাড়া কর্ম কমিশন যোগ্য ও মেধাবীদের কর্মচারী হিসেবে বাছাই ও নিয়োগ দানের জন্য তাদের কাজকর্মের গোপনীয়তা বজায় রাখে। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে যোগ্য লোক বাছায়ের জন্য কর্ম কমিশন এ গোপনীয়তা বজায় রাখে। এভাবেই কর্মকমিশন নিরপেক্ষ ও গোপনীয়তা কার্যসম্পাদন করে। উদ্দীপাকে মাইক্রোসফট কর্পোরেশনের চাকরির জন্য কর্পোরেশনের একটি সংস্থা বিজ্ঞপ্তি প্রকাশ , দরখাস্ত আহ্বান ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমের লোক নিয়োগ করে। এরূপ বর্ণনায় বাংলাদেশ সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কাজের সাদৃশ্য রয়েছে। কেননা,আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি প্রশাসনের দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান আবশ্যক। এক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্মপর্থদের মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ যোগ্য মেধাবী ও কর্মঠ লোকবল নিয়োগের জন্য নিরপেক্ষতার সহীত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। উদ্দীপকে প্রতিষ্ঠানটির মতো সরকারি কর্মকমিশন প্রজাতন্ত্রের লোকবল নিয়োগে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মাইক্রোসফট কর্পোরেশনের নিয়োগকারী সংস্থার সাথে বাংলাদেশ সরকারের কোন…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর