উদ্দীপকের রহমান সাহেব যে প্রতিষ্ঠানে কর্মরত এর কার্যাবলী সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রহমান সাহেব বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মরত। সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী পুরুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আয়নের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। আর দেশে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে সে রাষ্ট্রে সুশাসন নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। উদ্দীপকের জনাব রহমান রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক সংস্থায় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি তার কর্মস্থলে সম্পূর্ণ স্বাধীন থেকে যাতে একটি সুস্থ, সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দেন। এরূপ বর্ণনায় নির্বাচন কমিশনের সাদৃশ্য পাওয়া যায়।নির্বাচন কমিশন দেশের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু, সুন্দর, অবাত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্যতা নির্বাচন করা। তাদের এরূপ কাজের মাধ্যমে দেশে গণতন্ত্রের চর্চার পথ সুগম হয়। নাগরিকরা তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ লাভ করে। আর গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা অগ্রগণ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রহমান সাহেব যে প্রতিষ্ঠানে কর্মরত এর কার্যাবলী সুশাসন প্র…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর