উদ্দীপকে উল্লেখিত জনাব রহমানের কর্মকাণ্ড "গণতান্ত্রিক উন্নয়নের ধারায় ইতিবাচক ভূমিকা পালন করবে" তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জনাব রহমান নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে কর্মরত আছেন। তার কর্মকাণ্ড গণতান্ত্রিক উন্নয়ন ধারায় ইতিবাচক ভূমিকা পালন করবে। - এর বক্তব্যের সাথে আমি একমত। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল দেশের সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।নির্বাচন কমিশনের এর ভূমিকার মাধ্যমে দেশে জনগণ সুষ্ঠুভাবে তাদের মতামত প্রদানের সুযোগ লাভ করে। এর ফলে দেশে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় হয়। উদ্দীপকের জনাব রহমান সম্পূর্ণ স্বাধীনভাবে দেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে। তার এরূপ কর্মকান্ড দেশে গণতান্ত্রিক ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্ব শর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্যকথায় নির্বাচনের উপর জনগণের আস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা করা। এছাড়াও সকল স্থানীয় সরকার পরিষদ যথা -ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পরিচালনা এবং আনুষাঙ্গিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করা। এক্ষেত্রে ভোটার তালিকা প্রণয়ন, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একমাত্র নির্বাচনের মাধ্যমেই জনগণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, দেশের গণতন্ত্রের ইতিবাচক আবহ তৈরি করতে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই। আর সেটির নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা অগ্রগণ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব রহমানের কর্মকাণ্ড "গণতান্ত্রিক উন্নয়নের ধার…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর