উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধান প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান তথা বাংলাদেশ কর্মকমিশনের কথা বলা হয়েছে। প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারীদের নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনের জন্য একটি সরকারি কর্মকমিশন বা অনুরূপ সংস্থা থাকে। বাংলাদেশেও এরূপ একটি সংস্থা রয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে পরিচিত। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ কর্ম কমিশন আদেশ জারি করে তৎকালীন রাষ্ট্রপতি দুটি কর্ম কমিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে এ দুটি কমিশনের পরিবর্তে একটি কমিশনের গঠিত হয়। বাংলাদেশের কর্ম কমিশন একজন সভাপতি ও কয়েকজন সদস্য সমন্বয়ে গঠিত। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন । তারা নিয়োগ সংক্রান্ত বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কর্মকর্তা -কর্মচারীদের নিয়োগ দান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকে দেখা যায়, সাইফুর রহমানকে রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সব ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করেন। অতএব, নিশ্চিত ভাবে বলা যায়, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান তথা বাংলাদেশ কর্ম কমিশনের কথা বলা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধান প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর