উদ্দীপকে বর্ণিত জনাব X এর সাথে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব X এর সাথে বাংলাদেশের এটর্নি জেনারেল পদের সাদৃশ্য আছে। কারণ জনাব X এর ন্যায় বাংলাদেশের এটর্নি জেনারেল – ক. প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। খ. রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করেন [অনুচ্ছেদ ৬৮(২)]এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তার পদে বহাল থাকবে। গ. এটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। এছাড়া এটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন এবং বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টার হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন। তাছাড়া তার পথের সাংবিধানিক একটি পদ। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব X এর পদের সাথে বাংলাদেশের এটর্নি জেনারেল পদের সাদৃশ্য আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব X এর সাথে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর