উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে আমার পাঠ্য বইয়ের একটি স্বাধীন সংস্থা তথা বাংলাদেশ কর্ম কমিশনের মিল রয়েছে। প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারীদের নিয়োগ এবং সংশ্লিষ্ট সম্পাদনের জন্য একটি সরকারি কর্ম কমিশন বা অনুরূপ সংস্থা থাকে। বাংলাদেশেও এরূপ একটি সংস্থা রয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে পরিচিত। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের কর্ম কমিশন আদেশ জারিকরে তৎকালীন রাষ্ট্রপতি দুটি কর্ম কমিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে তার দুটির পরিবর্তে একটি কমিশনে গঠিত হয়। বাংলাদেশের কর্ম কমিশন একজন সভাপতি ও কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত। কমিশনের সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তারা নিয়োগ সংক্রান্ত বহুবিধ কাজ্য সম্পাদন করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকে জনাব টুম্পা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশের সরকারের সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত। অতএব নিশ্চিত ভাবে বলা যায়, উদ্দীপকে জনাব টুম্পা সরকারি কর্মকমিশন নামক প্রতিষ্ঠানের দায়িত্বরত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর