উদ্দীপকে বর্ণিত পদের দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল— বিশ্লেষণ কর।
উত্তর: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একটি সাংবিধানিক পদ। তিনি রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। সরকারের প্রধান আইন উপদেষ্টা হিসেবে তার সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল। অ্যাটর্নি জেনারেলের পদটি বেশ তাৎপর্যবহ। কেননা তিনি আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করেন। তাছাড়া সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে তাকে দেশের সকল আদালতে মামলা পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়। তিনি তার ক্ষমতাবলে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অ্যাটর্নি জেনারেল তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব হিসেবে প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে ব্যাখ্যা প্রদান করে থাকেন, এক্ষেত্রে আইনের জটিলতাগুলো নিরপেক্ষ ও সঠিকভাবে বিশ্লেষণ করে তিনি বিচার বিভাগকে সহায়তা করেন। সরকার যে সকল মামলায় জড়িত সে সকল মামলায় তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। এ সমস্ত মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করেন। কেননা তার কথা ও কাজের ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। এছাড়া হাইকোর্টও অ্যাটর্নি জেনারেলের মতামতের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে থাকেন। উপরের আলোচনা শেষে বলা যায়, সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে অ্যাটর্নি জেনারেলের কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল। তিনি সংবিধান কর্তৃক প্রাপ্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পদের দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশী…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর