মার্জিয়া যে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে তার গঠন লেখ।
উত্তর: উদ্দীপকে মার্জিয়া যে সাংবিধানিক প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে তা হলে সরকারি কর্মকমিশন। বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মে যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাচ্চাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এ সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রশাসনিক কার্যাদি নির্বাহের জন্য কর্মচারীদের নিয়োগ ও অন্যান্য দায়িত্ব স্বাধীনভাবে পালন করে। উদ্দীপকে মেধাবী শিক্ষার্থী মার্জিয়ার যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা সাংবিধানিক সংস্থা সরকারি কর্মকমিশনকেই ইঙ্গিত করেছে। বাংলাদেশ সংবিধানে ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতিসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। কমিশনের সভাপতি ও অন্য সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতির ৫৭ নং আদেশবলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য সংখ্যা সভাপতি সহ অনূন্য ৬ জন বা অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হয়।তবে কমিশনের সদস্যদের অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তার বেশি সরকারের কর্মে কোন পদে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান অফিস ঢাকায় অবস্থিত। প্রধান অফিস ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে এর আঞ্চলিক অফিস বিদ্যমান রয়েছে। আর বাংলাদেশ সংবিধানে ১৩৯(১) নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এরমধ্যে যা আগে ঘটে শেষ সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তবে ওষুধ আচরণের জন্য বা দৈহিক অসমর্থতা বা মানসিক বিবৃতির কারণে জাতীয় সংসদের অনূন্য দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা সমর্থিত প্রস্তাবক্রমে এবং রাষ্ট্রপতির আদেশে কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পথ থেকে ইস্তফা দিতে পারেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মার্জিয়া যে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন কর…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর