সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পরিচিত বাংলাদেশ নির্বাচন কমিশন নামক সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে। উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ সেলিমের বাবা কর্মরত প্রতিষ্ঠান একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান গঠনে এই প্রতিষ্ঠানটি প্রতিনিধি বাছাইয়ের সার্বিক কাজ করে থাকে। বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানে অনুচ্ছেদ ১১৮ - এর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয়, জাতীয় ও রাষ্ট্রীয় নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে সংবিধানে এরূপ নির্বাচন কমিশন রাখার বিধান করা হয়েছে যা বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান গঠনে কার্যক্রম পরিচালনা করে থাকে। এভাবে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন যেমন - ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জাতীয় পর্যায়ের সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন প্রভৃতির দায়িত্ব পালন করে থাকে। সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, নির্বাচনের স্বার্থে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই ও চূড়ান্তকরণ, ভোট গ্রহণ সহ চূড়ান্ত ফলাফল প্রকাশ সহ বিভিন্ন কাজ করে থাকে। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকের সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিবিম্ব ফুটে উঠেছে। সুতরাং সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ নির্বাচন কমিশন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর