উদ্দীপকে উল্লিখিত জনাব হোসেন আলী যে প্রতিষ্ঠানে কাজ করেন তার কার্যক্রম বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব হোসেন আলী যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটি হলো বাংলাদেশ কর্মকমিশন। বাংলাদেশ কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সংবিধানের '১৪০নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানত চার ধরনের দায়িত্ব পালন করে থাকে- ১. প্রজাতন্ত্রের কর্মচারী মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা: সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা এ কমিশনের প্রধান কাজ। ২. নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শমূলক কাজ : রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত কোনোরূপ পরামর্শ চাইলে তা প্রদান করে কমিশন। যেমন— কোনো নিয়োগের যোগ্যতা নির্ধারণ, পদোন্নতি, অবসরভাতার অধিকার, এক বিভাগ থেকে অন্য বিভাগে প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে প্রশাসনকে সহায়তা করা এ কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ৩. বার্ষিক রিপোর্ট প্রদান: কমিশন প্রতিবছর ১লা মার্চ বা তার আগেই আগের বছরের, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত এক বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাষ্ট্রপতি বরাবর পেশ করে। ৪. আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ: উপরোক্ত কার্যাবলি ছাড়াও কমিশন আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ সম্পন্ন করে। উপরের এ দায়িত্বগুলো পালনই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব হোসেন আলী যে প্রতিষ্ঠানে কাজ করেন তার কার্যক…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর