বিপ্লব বড়ুয়ার পদের সাথে বাংলাদেশের কোনো সাংবিধানিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, বিপ্লব বড়ুয়ার পদের সাথে বাংলাদেশের একটি সাংবিধানিক পদ এটর্নি জেনারেলের পদের সাদৃশ্য রয়েছে।বাংলাদেশ সরকারের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী এটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। রাষ্ট্র ও সরকারের স্বার্থরক্ষার্থে এটর্নি জেনারেল দেশের যেকোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন। তাছাড়া প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে তিনি মতামত প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন এবং নির্ধারিত পারিশ্রমিক লাভ করেন।উদ্দীপকের বিপ্লব বড়ুয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে, বিপ্লব বড়ুয়া প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ করেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তার পদে বহাল থাকেন এবং সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। তার এসব কর্মকাণ্ড মূলত এটর্নি জেনারেলের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদার সাথে সম্পর্কিত। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের বিপ্লব বড়ুয়ার পদের সাথে সাংবিধানিক পদ এটর্নি জেনারেলের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বিপ্লব বড়ুয়ার পদের সাথে বাংলাদেশের কোনো সাংবিধানিক পদের সাদৃশ্য আছ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর