মি: 'Y [গণিত] কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? তার ক্ষমতা ব্যাখ্যা করো।
উত্তর: মিঃ 'Y [গণিত] এটর্নি জেনারেল নামক সাংবিধানিক পদটিতে অধিষ্ঠিত আছেন।বাংলাদেশে সংবিধান অনুযায়ী একজন এটর্নি জেনারেল আছেন। তিনি সরকারের প্রধান আইন সংক্রান্ত উপদেষ্টা। তিনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের সকল বারের নেতা। মিঃ 'Y [গণিত] -এর মধ্য দিয়ে মূলত এই পদটিকেই নির্দেশ করা হয়েছে। মিঃ 'Y [গণিত] একজন সিনিয়র আইনজীবী। তিনি যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারেন। সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নে তিনিই মতামত প্রদান করেন। তার কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। বাংলাদেশের এটর্নি জেনারেল পদটির ক্ষেত্রেও এ বিষয়গুলো দৃষ্টিগোচর হয়। কোনো ব্যক্তির এটর্নি জেনারেল হওয়ার জন্য কমপক্ষে ১০ বছর পর্যন্ত এডভোকেটরূপে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।এটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকার যেসব আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইবেন, তিনি সেসব বিষয়ে সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতেতিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন। মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করবেন। কারণ তার কথা ও কাজের ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। এছাড়া সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ দেয়ারপ্রয়োজন দেখা দিলে হাইকোর্ট এটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করবেন। হাইকোর্ট তার মতামতের ওপর ভিত্তি করে আদেশ প্রদান করবেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মি: 'Y কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? তার ক্ষমতা ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর