জনাব খায়ুরল ইসলাম কোন পদে নিয়োগ পেয়েছেন? তাঁর কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: জনাব খায়ুরল ইসলাম অ্যাটর্নি জেনারেল নামক সাংবিধানিক পদে নিয়োগ পেয়েছেন । বাংলাদেশে সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করবেন। তিনি সরকারের প্রধান আইন সংক্রান্ত উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন । সরকার যেসব আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইবেন, তিনি সেসব বিষয়ে সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক পদে নিয়োগ পেয়েছেন। তিনি সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের মতো মর্যাদা ভোগ করেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদটির ক্ষেত্রেও এ বিষয়গুলো দৃষ্টিগোচর হয়। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ করতে পারবেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব খায়ুরল ইসলাম কোন পদে নিয়োগ পেয়েছেন? তাঁর কার্যাবলি ব্যাখ্যা…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর