জনাব ইমতিয়াজের কার্যক্রম দক্ষ প্রশাসন গঠনে সহায়ক তুমি কি একমত?
উত্তর: জনাব ইমতিয়াজের অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কার্যক্রম দক্ষ প্রশাসন গঠনে সহায়ক — বক্তব্যটির সাথে আমি একমত। আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোয় দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্মকমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন অন্যজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে উঠে বাংলাদেশ সরকারব্যবস্থাকে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব ইমতিয়াজের কার্যক্রম দক্ষ প্রশাসন গঠনে সহায়ক তুমি কি একমত?
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর