উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কর্মকমিশন। বাংলাদেশ কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সংবিধানের '১৪০নং অনুচ্ছেদ' অনুযায়ী প্রধানত চার ধরনের দায়িত্ব পালন করে থাকে— ১. প্রজাতন্ত্রের কর্মচারী মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা: সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা এ কমিশনের প্রধান কাজ। ২. নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শমূলক কাজ: রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত কোনোরূপ পরামর্শ চাইলে তা প্রদান করে কমিশন। যেমন- কোনো নিয়োগের যোগ্যতা নির্ধারণ, পদোন্নতি, অবসরভাতার অধিকার, এক বিভাগ থেকে অন্য বিভাগে প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে প্রশাসনকে সহায়তা করা এ কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ৩. বার্ষিক রিপোর্ট প্রদান: কমিশন প্রতিবছর ১লা মার্চ বা তার আগেই আগের বছরের, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত এক বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাষ্ট্রপতি বরাবর পেশ করে। ৪. আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ: উপরোক্ত কার্যাবলি ছাড়াও কমিশন আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ সম্পন্ন করে। উপরের এ দায়িত্বগুলো পালনই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যাবলি আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর