শেয়ারFacebookWhatsApp

সৎ, যোগ্য ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: সৎ, যোগ্য ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ভূমিকা অপরিসীম। আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোয় দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন অন্যজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে উঠে বাংলাদেশ সরকারব্যবস্থাকে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সৎ, যোগ্য ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যা…

উদ্দীপক

বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক সংস্থা প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করে থাকে।

Sylhet · 2019

উত্তর

বাংলাদেশে মন্ত্রিসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

উত্তর

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে বোঝায়। গণতান্ত্রিক রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত । এগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কর্মকমিশন। বাংলাদেশ কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সংবিধানের '১৪০নং অনুচ্ছেদ' অনুযায়ী প্রধানত চার ধরনের দায়িত্ব পালন করে থাকে— ১. প্রজাতন্ত্রের কর্মচারী মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা: সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা এ কমিশনের প্রধান কাজ। ২. নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শমূলক কাজ: রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত কোনোরূপ পরামর্শ চাইলে তা প্রদান করে কমিশন। যেমন- কোনো নিয়োগের যোগ্যতা নির্ধারণ, পদোন্নতি, অবসরভাতার অধিকার, এক বিভাগ থেকে অন্য বিভাগে প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে প্রশাসনকে সহায়তা করা এ কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ৩. বার্ষিক রিপোর্ট প্রদান: কমিশন প্রতিবছর ১লা মার্চ বা তার আগেই আগের বছরের, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত এক বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাষ্ট্রপতি বরাবর পেশ করে। ৪. আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ: উপরোক্ত কার্যাবলি ছাড়াও কমিশন আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ সম্পন্ন করে। উপরের এ দায়িত্বগুলো পালনই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ।

উত্তর

সৎ, যোগ্য ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ভূমিকা অপরিসীম। আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোয় দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ করা যায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও অন্যান্য রাষ্ট্রের মতো মেধাসম্পন্ন যোগ্য ও দক্ষ কর্মকর্তা বাছাইয়ে অসামান্য ভূমিকা রাখে। তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কমিশনের মূল কাজ। এ কমিশনের নিকট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য এবং অন্য সবকিছু গৌণ কর্মকর্তা নিয়োগের জন্য বাছাইয়ের কাজ সহজ নয়। একজন ব্যক্তির লব্ধজ্ঞান যাচাই করা অত্যন্ত কঠিন। একজন দক্ষ ব্যক্তিই পারেন অন্যজনের জ্ঞান যাচাই করতে। এ কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ সম্পাদন করে থাকে। দক্ষতার কোনো বিকল্প নেই। কারণ, কমিশনের দক্ষতার হানি ঘটলে কর্মকর্তা নিয়োগের কাজটি দুর্বলভাবে সম্পাদিত হবে। এমনকি যদি সততার অভাব ঘটে তাহলে জাতির অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাবে। এ সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। এ কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষ ও সৎ প্রশাসন গড়ে উঠে বাংলাদেশ সরকারব্যবস্থাকে কর্মক্ষম ও সচল করতে সক্ষম হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অবদান তাৎপর্যপূর্ণ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।