উদ্দীপকে উল্লিখিত বিপুল বিশ্বাসের পদের সাথে সাংবিধানিক পদ অ্যাটর্নি জেনারেলের পদের সাদৃশ্য আছে।
বাংলাদেশ সংবিধানে বর্ণিত ৬৪(১) নং অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদ তৈরি করা হয়েছে। তিনি সরকারের প্রধান আইন সংক্রান্ত উপদেষ্টা। তিনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিল ও সকল বারের নেতা। উদ্দীপকে বিপুল বিশ্বাসের মাধ্যমে মূলত এ পদটিকেই নির্দেশ করা হয়েছে।
উদ্দীপকের বিপুল বিশ্বাস গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। তিনি সরকারকে আইনগত পরামর্শ দেন এবং রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সমস্ত দায়-দায়িত্ব পালন করেন। তার এ সমস্ত কার্যাবলি অ্যাটর্নি জেনারেলের কার্যাবলিরই প্রতিচ্ছবি। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকার যেসব আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইবেন, সেসব বিষয়ে তিনি সরকারের পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের পক্ষে ওকালতি করবেন। যেসব মামলায় সরকার জড়িত সেগুলোতে তিনি সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন। এসব মামলা পরিচালনাকালে তিনি জনস্বার্থ এবং সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যুক্তি উপস্থাপন করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত অন্যান্য সকল আইনি দায়িত্ব পালন করে থাকেন। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের বিপুল বিশ্বাসের সাথে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদের সাদৃশ্য রয়েছে।