গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? বিশ্লেষণ কর
উত্তর: বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যা দেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের ওপর রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের যাবতীয় কার্যাবলি পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রথমত ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়ন, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনি এলাকার যথাযথ সীমানা নির্ধারণ এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। তৃতীয়ত, নির্বাচন পরিচালনার জন্য দক্ষ রিটার্নিং অফিসার নিয়োগ, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নির্বাচনি আইন ভঙ্গকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সকল পক্ষের ন্যায্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশন। চতুর্থত, নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক চাপ ও প্রভাবমুক্ত থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন গণতান্ত্রিক শাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।সর্বোপরি, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে, যা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? বিশ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর