দৃশ্য-২ তোমার পাঠ্যবইয়ের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত? আলোচনা কর।
উত্তর: দৃশ্য-২ এ আমার পাঠ্যবইয়ের 'এটর্নি জেনারেল' নামক সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত।বাংলাদেশে সরকারি আইনভিত্তিক সাংবিধানিক পদ এটর্নি জেনারেল যা সংবিধানের ৬৪নং অনুচ্ছেদ দ্বারা নির্ধারিত হয়েছে। সে অনুযায়ী, মি. 'ক' এর পদটি হচ্ছে এটর্নি জেনারেল। বাংলাদেশের সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রে একজন এটর্নি জেনারেল থাকবেন। এজন্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হতে হয়। এটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ প্রদান করেন এবং তাকে সহযোগিতার জন্য কয়েকজন সহকারী এটর্নি জেনারেলও নিয়োগ করা হয়। এটর্নি জেনারেলের ক্ষমতা ও কাজ আইনের দ্বারা নির্ধারিত হয়। তিনি রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত কাজসমূহ পালন করেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। প্রজাতন্ত্রের পক্ষে আইন জটিলতার প্রশ্নে মত প্রকাশ ও সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে তার ক্ষমতা ও কাজ বিস্তৃত।তাই বলা যায় যে, দৃশ্য-২ এ আমরা পাঠ্যবইয়ের 'এটর্নি জেনারেল নামক' সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-২ তোমার পাঠ্যবইয়ের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর