উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা ইঙ্গিত করা হয়েছে? উক্ত প্রতিষ্ঠানের গঠন কাটামো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে বাংলাদেশ নির্বাচন কমিশনের ইঙ্গিত করা হয়েছে।বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান। একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার (ইসি) এর সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করবেন এবং সংসদের বিধান সাপেক্ষ রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলি নির্ধারণ হবে। একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সভাপতিরূপে কার্য নির্বাহ করবেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা ইঙ্গিত করা হয়েছে? উক্ত প্র…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর