শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সর্বশেষ বাক্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পদটি এটর্নি জেনারেল যার দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে থাকে। সাংবিধানিকভাবে এটর্নি জেনারেল রাষ্ট্রীয় পদে আসীন সর্বোচ্চ আইনজ্ঞ বলে বিবেচিত হয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত, নির্দেশিত ও নির্ধারিত রাষ্ট্রের আইন বিষয়ক কাজ করে থাকেন। এছাড়া প্রজাতন্ত্রের পক্ষে আইনি জটিল প্রশ্নে তিনি মত প্রকাশ করেন। এটর্নি জেনারেলের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন। এসব কাজের ধরন ও প্রকৃতি বিশ্লেষণ করলে খুব সহজেই প্রতীয়মান হয় যে, সরকারের ভাবমূর্তি নির্ভর করে এমন অধিকাংশ কাজের সাথে এটর্নি জেনারেল পদটির সংশ্লিষ্টতা রয়েছে। উদ্দীপকে জনাব 'ক'-এর কাজের মাধ্যমে এটর্নি জেনারেলের। কার্যাবলির সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় এটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হয়ে সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকারের বিভিন্ন আইনি জটিলতার ক্ষেত্রে সফলতা অধিকাংশই তার দক্ষতার ওপর নির্ভরশীল। এটর্নি জেনারেল তার দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত থেকে সরকারকে সুপরামর্শ প্রদান করে। সাধারণ আইন ও সাংবিধানিক আইনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার সুচিন্তিত ও বিজ্ঞসুলভ মতামত'ও ব্যাখ্যা দেশ ও জাতির ভাগ্য নির্ধারণ করে। তার পরামর্শেই সরকার তার কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যদিকে, উক্ত পদটির দায়িত্বহীনতা সরকারের ভাবমূর্তিকে বিতর্কিত করে দিতে পারে এবং সরকার ভুল পথে এগোতে পারে। তাই বলা যায়, উপরে বর্ণিত পদ তথা এটর্নি জেনারেলের দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সর্বশেষ বাক্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব 'ক' বাংলাদেশের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন। তার কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

উত্তর

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে বোঝায়। প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি।

উত্তর

জনাব 'ক' হলেন বাংলাদেশের প্রধান সরকারি আইন কর্মকর্তা। উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' বাংলাদেশের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তার কাজের দক্ষতার ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। এরূপ বর্ণনায় সহজেই বোঝা যায়, জনাব 'ক' এটর্নি জেনারেল পদে কর্মরত। জনাব 'ক' অর্থাৎ এটর্নি জেনারেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলি রয়েছে। এটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ। তিনি রাষ্ট্রের আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করে রাষ্ট্রপতি প্রদত্ত সকল দায়িত্ব পালন করে থাকেন। এটর্নি জেনারেল সরকারের আইনী প্রতিনিধিত্ব করেন। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করতে পারবেন। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যেকোনো আদালতে সরকারের প্রতিনিধিত্ব হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শ দান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। তিনি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ সরকারের প্রধান কৌশলী হিসেবে এটর্নি জেনারেলের দক্ষতা ও. যোগ্যতার ওপর সরকারের সাফল্য অনেকাংশে নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পদটি এটর্নি জেনারেল যার দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে থাকে। সাংবিধানিকভাবে এটর্নি জেনারেল রাষ্ট্রীয় পদে আসীন সর্বোচ্চ আইনজ্ঞ বলে বিবেচিত হয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত, নির্দেশিত ও নির্ধারিত রাষ্ট্রের আইন বিষয়ক কাজ করে থাকেন। এছাড়া প্রজাতন্ত্রের পক্ষে আইনি জটিল প্রশ্নে তিনি মত প্রকাশ করেন। এটর্নি জেনারেলের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন। এসব কাজের ধরন ও প্রকৃতি বিশ্লেষণ করলে খুব সহজেই প্রতীয়মান হয় যে, সরকারের ভাবমূর্তি নির্ভর করে এমন অধিকাংশ কাজের সাথে এটর্নি জেনারেল পদটির সংশ্লিষ্টতা রয়েছে। উদ্দীপকে জনাব 'ক'-এর কাজের মাধ্যমে এটর্নি জেনারেলের। কার্যাবলির সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় এটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হয়ে সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকারের বিভিন্ন আইনি জটিলতার ক্ষেত্রে সফলতা অধিকাংশই তার দক্ষতার ওপর নির্ভরশীল। এটর্নি জেনারেল তার দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত থেকে সরকারকে সুপরামর্শ প্রদান করে। সাধারণ আইন ও সাংবিধানিক আইনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার সুচিন্তিত ও বিজ্ঞসুলভ মতামত'ও ব্যাখ্যা দেশ ও জাতির ভাগ্য নির্ধারণ করে। তার পরামর্শেই সরকার তার কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যদিকে, উক্ত পদটির দায়িত্বহীনতা সরকারের ভাবমূর্তিকে বিতর্কিত করে দিতে পারে এবং সরকার ভুল পথে এগোতে পারে। তাই বলা যায়, উপরে বর্ণিত পদ তথা এটর্নি জেনারেলের দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।