উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের সাথে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত 'এটর্নি জেনারেল' নামক সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে।এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন। এজন্য তার কর্মকান্ডের ওপর বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যেকোনো আদালতে সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করবেন। আবার তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন।উদ্দীপকেও দেখা যায়, তাপস সোম একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োজিত আছেন। তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা ভোগ করেন, যা সাংবিধানিক পদ এটর্নি জেনারেলকে নির্দেশ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের সাথে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর