শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে তা হলো 'বাংলাদেশ সরকারি কর্মকমিশন'।বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতিসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। কমিশনের সভাপতি ও অন্য সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতির ৫৭নং আদেশবলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যসংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন বা অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হয়। তবে কমিশনের সদস্যদের অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান অফিস ঢাকায় অবস্থিত। প্রধান অফিস ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে এর আঞ্চলিক অফিস বিদ্যমান রয়েছে। আর বাংলাদেশ সংবিধানের ১৩৯(১) নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্যকোনো সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তবে অসদাচরণের জন্য বা দৈহিক অসমর্থতা বা মানসিক বিকৃতির কারণে জাতীয় সংসদের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য দ্বারা সমর্থিত প্রস্তাব ক্রমে এবং রাষ্ট্রপতির আদেশে কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে ইস্তফা দিতে পারেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া বর্ণনা কর।

উদ্দীপক

বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান গঠিত হয়। রাষ্ট্রের দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগে উক্ত প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।

ঢাকা কলেজ · 2025

উত্তর

বাংলাদেশ সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট।

উত্তর

বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা, কার্যাবলি, পদের যোগ্যতা, মেয়াদ ইত্যাদি বিষয় সংবিধানে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. এটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

উত্তর

উদ্দীপকে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে তা হলো 'বাংলাদেশ সরকারি কর্মকমিশন'।বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতিসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। কমিশনের সভাপতি ও অন্য সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতির ৫৭নং আদেশবলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যসংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন বা অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হয়। তবে কমিশনের সদস্যদের অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান অফিস ঢাকায় অবস্থিত। প্রধান অফিস ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে এর আঞ্চলিক অফিস বিদ্যমান রয়েছে। আর বাংলাদেশ সংবিধানের ১৩৯(১) নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্যকোনো সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তবে অসদাচরণের জন্য বা দৈহিক অসমর্থতা বা মানসিক বিকৃতির কারণে জাতীয় সংসদের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য দ্বারা সমর্থিত প্রস্তাব ক্রমে এবং রাষ্ট্রপতির আদেশে কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে ইস্তফা দিতে পারেন।

উত্তর

উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির অর্থাৎ সরকারি কর্মকমিশনের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার উপর দক্ষ প্রশাসনব্যবস্থা নির্ভর করে- উক্তিটি যথার্থ।বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কর্তব্য হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি কাজে লোক নিয়োগ করা। এক্ষেত্রে কর্মকমিশন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার নীতি অবলম্বন করে। আর এ পদ্ধতিগুলো যথাযথভাবে অনুসরণ করে সরকারি কর্মকর্তা নিয়োগের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে সরকারি কর্মকমিশন। কর্মকমিশন সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদানের জন্য প্রয়োজনীয় পরীক্ষা পরিচালনা করে থাকে। আর এ সকল কর্মকান্ডের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা অবলম্বন করা হলে অবশ্যই দেশবাসী সৎ, যোগ্য ও মেধাবী সরকারি কর্মকর্তা পাবে এবং দক্ষ প্রশাসনব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু কর্মকমিশন যদি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে না পারে তাহলে দক্ষ কর্মকর্তাদের যাচাই-বাছাই করা সম্ভব হবে না। কমিশন এক্ষেত্রে স্বচ্ছতা হারালে দুর্বল প্রশাসনব্যবস্থা গড়ে উঠতে পারে, যা জাতির জন্য অকল্যাণকর। আবার কমিশনের সদস্যদের সততা ও দক্ষতার অভাব ঘটলে অর্থের বিনিময়ে অযোগ্য ও অসৎ প্রার্থী প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ প্রাপ্ত হবে। ফলে যোগ্য ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত হবেন। তাই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার উপর দক্ষ প্রশাসনব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম। কেননা, এর মাধ্যমে একটি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন প্রশাসনব্যবস্থা গড়ে ওঠার সুযোগ লাভ করে।সুতরাং সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কর্মকমিশন প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর দক্ষ প্রশাসনব্যবস্থা নির্ভর করে- উক্তিটি যথার্থ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।