মি. রাসেলের চাকরিরত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মি. রাসেলের চাকরিরত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সাদৃশ্য রয়েছে।বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধানের ১২৭নং অনুচ্ছেদ অনুযায়ী দেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য একজন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন। যিনি মহাহিসাব নিরীক্ষক নামে অভিহিত হন। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সরকারি কর্মকর্তাদের এবং তাদের কর্মের ও তাদের জন্য ব্যবহৃত অর্থের হিসাব নিরীক্ষণ ও দেশের প্রতিটি উন্নয়ন কর্মে ব্যবহৃত অর্থের নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এভাবে মহাহিসাব নিরীক্ষক দেশের অর্থের হিসাব-নিকাশ সঠিকভাবে করার মাধ্যমে দেশের অর্থনীতিকে উন্নত করার চেষ্টা করে।উদ্দীপকের মি. রাসেল যে সংস্থায় চাকরি পান সেখানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকার লেনদেন হয়। মি. রাসেলের কাজ হলো ওই সকল লেনদেন সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করা এবং লেনদেনের প্রক্রিয়া নির্বাচন করা। এরূপ কাজের মাধ্যমে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যাবলি প্রকাশ পেয়েছে। মহাহিসাব নিরীক্ষক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সহকারী হিসাব নিরীক্ষা করবেন। তিনি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তির সকল নথি, রশিদ, দলিল, অর্থ বা সরকারি সম্পত্তির পরীক্ষার অধিকারী হন, যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা করেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করতে পারেন। এছাড়া জাতীয় সংসদ আইনের দ্বারা তার ওপর যেসব দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে তিনি সেসব দায়িত্ব ও কর্তব্য পালন করেন। মহাহিসাব নিরীক্ষক অন্যকোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীনে থাকেন না।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, জাতীয় অর্থের অভিভাবক হিসেবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের উপরিউক্ত কার্যাবলি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মি. রাসেলের চাকরিরত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর