উদ্দীপকে বর্ণিত 'ক' ছকে কোন সংস্থার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' ছকে সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশনকে ইঙ্গিত করা হয়েছে।বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতিসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। কমিশনের সভাপতি ও অন্য সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতির ৫৭নং আদেশবলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যসংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন বা অনূর্ধ্ব ১৫ জন নির্ধারণ করা হয়। তবে কমিশনের সদস্যদের অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা কমপক্ষে ২০ বছর সরকারের কর্মে নিয়োজিত ছিলেন। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য সরকারি কর্মকমিশন উপর্যুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্য পরীক্ষা পরিচালনা করে ও পদোন্নতির সুপারিশ করে থাকে। উদ্দীপকে বর্ণিত 'ক' ছকে সংবিধানিক সংস্থাটি সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। এছাড়াও এ সংস্থা সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত সদস্যদের নিয়ে গঠিত, যা সুস্পষ্টতই আলোচ্য সরকারি কর্মকমিশনকেই নির্দেশ করে।তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' ছকে সরকারি কর্মকমিশনকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' ছকে কোন সংস্থার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর