উদ্দীপকে বর্ণিত 'খ' ছকের সংস্থাটির মাধ্যমে কীভাবে গণতন্ত্র বিকশিত হয়? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' ছকের সংস্থাটি তথা নির্বাচন কমিশনের মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়।প্রকৃত অর্থে রাষ্ট্রের গণতান্ত্রিকব্যবস্থা টেকসই করার দায়িত্ব সংবিধানে নির্বাচন কমিশনের ওপর অর্পণ করেছে। গণতন্ত্রের মূল কথা হলো সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ। নির্বাচনের মাধ্যমেই এ অংশগ্রহণ নিশ্চিত হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই হলে জনমতের প্রকৃত মূল্যায়ন হয়, পেশি শক্তি খাটিয়ে কোনো দল বা ব্যক্তির ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না। নিরপেক্ষ নির্বাচন জনপ্রতিনিধিদের জনগণের নিকট দায়বদ্ধ রাখে জনমতের প্রতি গুরুত্ব দেয়। অন্যদিকে, ব্যালট বাক্স ছিনতাই, রাতের অন্ধকারে ভোটের বাক্স ভর্তি ইত্যাদি কুসংস্কৃতির নির্বাচন শাসককে জবাবদিহিতার জায়গা থেকে সরিয়ে স্বৈরাচারী করে তোলে। উপরের যে বিষয়গুলো উল্লেখ করা হলো তা সম্পূর্ণভাবে নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। নির্বাচন কমিশনের কর্মদক্ষতা, সততা, নিরপেক্ষতার ওপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয় এবং টিকে থাকে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' ছকের সংস্থাটির মাধ্যমে কীভাবে গণতন্ত্র বিকশিত হ…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর