শেয়ারFacebookWhatsApp

জনাব ইমরান চৌধুরীকে রাষ্ট্রপতি কোন সাংবিধানিক পদে নিয়োগদান করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব ইমরান চৌধুরীকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেছেন। অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয় পদে বহাল থাকেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন। এজন্য তার কর্মকাণ্ডের ওপর বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যেকোনো আদালতে সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করবেন। আবার তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন। উদ্দীপকের ইমরান চৌধুরী রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং তার সন্তুষ্টির ওপর তিনি স্বীয় পদে বহাল থাকেন। রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করেন যা অ্যাটর্নি জেনারেল পদের প্রতি নির্দেশ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

জনাব ইমরান চৌধুরীকে রাষ্ট্রপতি কোন সাংবিধানিক পদে নিয়োগদান করেছেন? …

উদ্দীপক

জনাব ইমরান চৌধুরী দীর্ঘদিন ধরে আইন পেশায় জড়িত থাকার ফলে সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্যতা অর্জন করেছেন। রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক পদে নিয়োগদান করেছেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয়পদে বহাল থাকবেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025

উত্তর

'BPSCBPSC^{\prime}-এর পূর্ণরূপ হলো- 'Bangladesh Public Service Commission.'

উত্তর

ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এর মাধ্যমে সাধারণত কোনো নারী বা যুবতী মেয়েকে রাস্তায় বা জনসমাবেশ উত্ত্যক্ত করা, খারাপ মন্তব্য করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা অথবা কোনো প্রকার হয়রানিমূলক আচরণ করা বোঝায়। এটি নারীর প্রতি যৌন হয়রানির একটি রূপ, যা সমাজে নারীর নিরাপত্তা ও সম্মানকে ক্ষুণ্ণ করে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

উত্তর

জনাব ইমরান চৌধুরীকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেছেন। অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয় পদে বহাল থাকেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন। এজন্য তার কর্মকাণ্ডের ওপর বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তিনি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের যেকোনো আদালতে সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করতে পারেন। এটর্নি জেনারেল সরকারের প্রধান আইন পরামর্শক হিসেবে বিভিন্ন মামলা ও আদালত সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করেন। সুপ্রিম কোর্ট আইন ও সংবিধানের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এটর্নি জেনারেলের মতামত গ্রহণ করতে পারেন। এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করবেন। আবার তার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন। উদ্দীপকের ইমরান চৌধুরী রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং তার সন্তুষ্টির ওপর তিনি স্বীয় পদে বহাল থাকেন। রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করেন যা অ্যাটর্নি জেনারেল পদের প্রতি নির্দেশ করে।

উত্তর

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয় পদে বহাল থাকবেন- লাইনটি যথার্থ। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সংবিধানের ৬৪ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের স্বার্থরক্ষার্থে সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। তার কাজ হলো রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করা। তিনি বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। তার পারিশ্রমিক ও সুযোগ-সুবিধাদি রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত। যেহেতু অ্যাটর্নি জেনারেল রাষ্ট্র ও সরকারের আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন, তাই অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্র ও সরকারের স্বার্থের মুখপাত্র হিসেবে আইনি প্রতিনিধিত্ব করতে হয়। তাই তার পদের স্থায়িত্বের জন্য রাষ্ট্রপতির সন্তুষ্টি আবশ্যক। রাষ্ট্রপতি যদি কোনো কারণে মনে করেন যে, তিনি রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হচ্ছেন, তাহলে তাকে সরিয়ে দিতে পারেন। এ বিধান দ্বারা মূলত অ্যাটর্নি জেনারেলের কর্মদক্ষতা ও জবাবদিহিতার দিকে এক প্রকার অদৃশ্য নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সন্তুষ্টির জন্য অ্যাটর্নি জেনারেল যাতে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কাজ করে এ চেতনাই প্রশ্নে উল্লিখিত লাইনটির মূল তাৎপর্য। অ্যাটর্নি জেনারেল সরকারের ভাবমূর্তি রক্ষা করে থাকে। তিনি সরকারের পক্ষ থেকে নিযুক্ত হন রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য। এটি বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক নয়। কাজেই উদ্দীপকের লাইনটি 'তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয়পদে বহাল থাকবেন' উক্তিটি যথার্থ ও বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক নয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।