শেয়ারFacebookWhatsApp

'ক' প্রতিষ্ঠানটির কার্যাবলি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' নামক প্রতিষ্ঠানটি হল 'দুর্নীতি দমন কমিশন (দুদক)'। কারণ দুর্নীতিমুক্ত জাতি ও দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী ২১ নভেম্বর ২০০৪ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে ব্যক্তি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে মামলা করার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৩৫ তম ধারা অনুযায়ী দুর্নীতি কমিশনের ওপর ১১ ধরনের কার্যাবলী অর্পিত রয়েছে। সেগুলো নিচে তুলে ধরা হলো - ১. দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ১৭ মোতাবেক অনুসন্ধান ও তদন্ত পরিচালনা। ২. অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা । ৩. ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান। ৪. দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনের ওপর অর্পিত দায়িত্ব পালন। ৫. দুর্নীতি প্রতিরোধের জন্য কোন আইনের অধীন শিক্ষিত ব্যবস্থাদি পর্যালোচনা এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ৬. দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করনীয় সম্পর্কে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ৭. দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবধো সৃষ্টি করা এবং গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা। ৮. কমিশনের কার্যাবলীর ওপর সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ইত্যাদির ব্যবস্থা করা। ৯. বিভিন্ন দুর্নীতির উৎস চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ১০. অনুসন্ধান, মামলা দায়ের এবং ওই ধরনের তদন্ত ও মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদন পদ্ধতি নির্ধারণ করা। ১১. দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বলে বিবচিত অন্য যেকোনো কার্যসম্পাদন করা সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'ক' প্রতিষ্ঠানটির কার্যাবলি বর্ণনা কর।

উদ্দীপক

জনাব আনিস একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি পেশাগত জীবনে অবৈধভাবে অর্থ উপার্জন করে বহু সম্পদের মালিক হন। 'ক' প্রতিষ্ঠানটি তদন্ত করে এর সত্যতা পায় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।

উত্তর

সরকারি কর্মকমিশন পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে। কর্মকমিশন সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করে। কর্মকমিশন যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষভাবে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করে নিয়োগের সুপারিশ করে।

উত্তর

উদ্দীপকের 'ক' নামক প্রতিষ্ঠানটি হল 'দুর্নীতি দমন কমিশন (দুদক)'। কারণ দুর্নীতিমুক্ত জাতি ও দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী ২১ নভেম্বর ২০০৪ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে ব্যক্তি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে মামলা করার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৩৫ তম ধারা অনুযায়ী দুর্নীতি কমিশনের ওপর ১১ ধরনের কার্যাবলী অর্পিত রয়েছে। সেগুলো নিচে তুলে ধরা হলো - ১. দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ১৭ মোতাবেক অনুসন্ধান ও তদন্ত পরিচালনা। ২. অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা । ৩. ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান। ৪. দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনের ওপর অর্পিত দায়িত্ব পালন। ৫. দুর্নীতি প্রতিরোধের জন্য কোন আইনের অধীন শিক্ষিত ব্যবস্থাদি পর্যালোচনা এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ৬. দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করনীয় সম্পর্কে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ৭. দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবধো সৃষ্টি করা এবং গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা। ৮. কমিশনের কার্যাবলীর ওপর সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ইত্যাদির ব্যবস্থা করা। ৯. বিভিন্ন দুর্নীতির উৎস চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ। ১০. অনুসন্ধান, মামলা দায়ের এবং ওই ধরনের তদন্ত ও মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদন পদ্ধতি নির্ধারণ করা। ১১. দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বলে বিবচিত অন্য যেকোনো কার্যসম্পাদন করা সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন।

উত্তর

বাংলাদেশের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ভূমিকা অপরিসীম। দুর্নীতি প্রতিরোধ একটি দীর্ঘমেয়াদী ও বহুমুখী প্রক্রিয়া যার একটি প্রারম্ভিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মাত্র দুর্নীতি দমন কমিশন। দেশে একটি স্থায়ী ও কার্যকর দুর্নীতি প্রতিরোধক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সবার। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, গণতন্ত্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহ, ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, সুশীল সমাজ তথা দেশের সর্বস্তরের জনগণের যৌথ ও সমন্বিত প্রয়াস চালাতে হবে। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতির মাত্রা যতটা সম্ভব কমিয়ে আনতে পাঁচটি ক্ষেত্র পরিবর্তন, পরিশোধন ও সংস্কার অত্যন্ত জরুরী। এগুলো হলো - ১.রাজনীতিতে গুণগত পরিবর্তন (রাজনৈতিক ঐক্যমত, রাজনৈতিক স্থিতিশীলতা)। ২.আইনের শাসন। ৩. প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতা। ৪. বিচার বিভাগের স্বাধীনতা। ৫. বহুমুখী স্থায়ী উদ্যোগ। পরিশেষে বলা যায়, এসব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করলে বাংলাদেশের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব এবং এর ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে ও জীবনযাত্রার মান উন্নত হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।