“উল্লিখিত প্রতিষ্ঠানটির বলিষ্ঠ পদক্ষেপই পারে দুর্নীতি দমন করতে”- যুক্তি দেখাও।
উত্তর: বাংলাদেশের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ভূমিকা অপরিসীম। দুর্নীতি প্রতিরোধ একটি দীর্ঘমেয়াদী ও বহুমুখী প্রক্রিয়া যার একটি প্রারম্ভিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মাত্র দুর্নীতি দমন কমিশন। দেশে একটি স্থায়ী ও কার্যকর দুর্নীতি প্রতিরোধক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সবার। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, গণতন্ত্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহ, ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, সুশীল সমাজ তথা দেশের সর্বস্তরের জনগণের যৌথ ও সমন্বিত প্রয়াস চালাতে হবে। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতির মাত্রা যতটা সম্ভব কমিয়ে আনতে পাঁচটি ক্ষেত্র পরিবর্তন, পরিশোধন ও সংস্কার অত্যন্ত জরুরী। এগুলো হলো - ১.রাজনীতিতে গুণগত পরিবর্তন (রাজনৈতিক ঐক্যমত, রাজনৈতিক স্থিতিশীলতা)। ২.আইনের শাসন। ৩. প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতা। ৪. বিচার বিভাগের স্বাধীনতা। ৫. বহুমুখী স্থায়ী উদ্যোগ। পরিশেষে বলা যায়, এসব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করলে বাংলাদেশের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব এবং এর ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে ও জীবনযাত্রার মান উন্নত হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“উল্লিখিত প্রতিষ্ঠানটির বলিষ্ঠ পদক্ষেপই পারে দুর্নীতি দমন করতে”- যু…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর