উদ্দীপকে দৃশ্য-১ এ জনাব রফিকের দায়িত্ব 'মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' নামক সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে।উদ্দীপকে জনাব রফিক আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার কারণে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন। জাতীয় অর্থের অভিভাবক দায়িত্বে নিয়োজিত ব্যক্তির সাংবিধানিক পদটি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নামে পরিচিত। বাংলাদেশ সংবিধানের ১২৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রণয়ন করেন। এ উদ্দেশ্যে তিনি প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত যেকোনো ব্যক্তির নথি, বই, রশিদ, দলিল, অর্থ, স্ট্যাম্প, সরকারি সম্পত্তি প্রভৃতি পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট করে থাকেন। তিনি জাতীয় সংসদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষা ও আইনের দ্বারা অর্পিত অন্যান্য অনুরূপ দায়িত্ব পালন করেন। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত তার রিপোর্ট 'মহাসচিব নিরীক্ষকের রিপোর্ট' তিনি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন যাতে যাবতীয় হিসাবপত্র দলিল আকারে পর্যালোচনাভুক্ত হয়ে থাকে। সর্বোপরি, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হবেন না। প্রজাতন্ত্রের আর্থিক স্বচ্ছতা কাজের ওপর নির্ভর করে।সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের রক্ষক, অভিভাবক ও নিয়ন্ত্রক।