শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষের পদবি কী?

উত্তর: বাংলাদেশ সরকারের আর্তিক ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষের পদবি 'মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক'।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষের পদবি কী?

উদ্দীপক

সাবিনার বাবা একটি স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিস বিভাগের লোক নিয়োগের সার্বিক কাজ তার নির্দেশেই হয়ে থাকে। সাবিনার বান্ধবী তাকে অনুরোধ করে বলে তার বাবার মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। সাবিনা তার বান্ধবীকে বলে, আমার বাবা এমন প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে সম্পূর্ণ নিরপেক্ষ ও সততার সাথে পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্য প্রার্থীকে বাছাই করা হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

বাংলাদেশ সরকারের আর্তিক ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষের পদবি 'মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক'।

উত্তর

বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা, কার্যাবলি, পদের যোগ্যতা, মেয়াদ ইত্যাদি বিষয় সংবিধানে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. এটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

উত্তর

সাবিনার বাবা বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা তার নাম 'বাংলাদেশ সরকারি কর্মকমিশন'।সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বুঝায় যার গঠন, ক্ষমতা, কার্যকাল সুস্পষ্টভাবে সংবিধানে উল্লেখ থাকে। বাংলাদেশ সংবিধানের নবম ভাগে ১৩৭ থেকে ১৪১ অনুচ্ছেদে উল্লিখিত বিধি মোতাবেক এ সংস্থাটি গঠন ও পরিচালিত হয়ে থাকে। এ প্রতিষ্ঠান সৃষ্টিতে সংবিধানের বিধিবিধান সরাসরি ভূমিকা রেখেছে। এসব প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি অন্যতম। এটি সংবিধানের বিধিবিধানের আলোকে সরাসরি প্রতিষ্ঠিত হয়েছে। সাংবিধানিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হওয়ায় এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, যা উদ্দীপক থেকেও জানা যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্যই এরূপ হয়ে থাকে। দেশের প্রশাসনিক কাঠামোতে এ ধরনের প্রতিষ্ঠান অনবদ্য ভূমিকা রাখে, যা উদ্দীপকের প্রেক্ষিতেও আলোচিত হয়েছে। সংবিধানের বিধি মোতাবেক সরাসরি প্রতিষ্ঠিত হয়েছে বলেই উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠান হয়েছে বলেই উদ্দীপকে আলোচিত প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক সংস্থাটি 'দেশ ও জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে।'- বক্তব্যটি যথার্থ।কর্মকমিশন কতকগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্র সংস্থা হিসেবে গণ্য হয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ধারায় ও নির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী কাজ করে থাকে। কমিশনের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। মূলত কর্মকমিশন তার মর্যাদা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট স্বাতন্ত্র্য ভোগ করে। কর্মকমিশন যেহেতু স্বতন্ত্র মর্যাদাসম্পন্ন একটি সাংবিধানিক সংস্থা সেহেতু কমিশনের নিরপেক্ষতা বাঞ্ছনীয়। কমিশনের সদস্যরা নিরপেক্ষ না হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যাচাই-বাছাই করা সম্ভব হয় না। কমিশন এক্ষেত্রে নিরপেক্ষতা হারালে দুর্বল প্রশাসনব্যবস্থা গড়ে উঠতে পারে, যা জাতির জন্য অকল্যাণকর। তাই বাংলাদেশ সরকার কর্মকমিশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। গোপনীয়তা বজায় রাখা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অন্যতম দায়িত্ব। কমিশনের সদস্যদের সততা ও দক্ষতার অভাব ঘটলে অর্থের বিনিময়ে অযোগ্য ও অসৎ ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগপ্রাপ্ত হবে। ফলে যোগ্য ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত হয়। তাই দক্ষ, সৎ ও মেধাবী প্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকমিশনের গুরুত্ব অপরিসীম। প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।
HSCCivics 2nd Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।