উদ্দীপকে বর্ণিত পদটি এটর্নি জেনারেল যার দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে থাকে। সাংবিধানিকভাবে এটর্নি জেনারেল রাষ্ট্রীয় পদে আসীন সর্বোচ্চ আইনজ্ঞ বলে বিবেচিত হয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত, নির্দেশিত ও নির্ধারিত রাষ্ট্রের আইন বিষয়ক কাজ করে থাকেন। এছাড়া প্রজাতন্ত্রের পক্ষে আইনি জটিল প্রশ্নে তিনি মত প্রকাশ করেন। এটর্নি জেনারেলের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন। এসব কাজের ধরন ও প্রকৃতি বিশ্লেষণ করলে খুব সহজেই প্রতীয়মান হয় যে, সরকারের ভাবমূর্তি নির্ভর করে এমন অধিকাংশ কাজের সাথে এটর্নি জেনারেল পদটির সংশ্লিষ্টতা রয়েছে। উদ্দীপকে জনাব 'ক'-এর কাজের মাধ্যমে এটর্নি জেনারেলের। কার্যাবলির সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় এটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হয়ে সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। সরকারের বিভিন্ন আইনি জটিলতার ক্ষেত্রে সফলতা অধিকাংশই তার দক্ষতার ওপর নির্ভরশীল। এটর্নি জেনারেল তার দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত থেকে সরকারকে সুপরামর্শ প্রদান করে। সাধারণ আইন ও সাংবিধানিক আইনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার সুচিন্তিত ও বিজ্ঞসুলভ মতামত'ও ব্যাখ্যা দেশ ও জাতির ভাগ্য নির্ধারণ করে। তার পরামর্শেই সরকার তার কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যদিকে, উক্ত পদটির দায়িত্বহীনতা সরকারের ভাবমূর্তিকে বিতর্কিত করে দিতে পারে এবং সরকার ভুল পথে এগোতে পারে। তাই বলা যায়, উপরে বর্ণিত পদ তথা এটর্নি জেনারেলের দায়িত্ব পালনের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল।