শেয়ারFacebookWhatsApp

অ্যাটর্নি জেনারেল কেন নিয়োগ দেওয়া হয়? ব্যাখ্যা কর।

উত্তর: অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য। তিনি রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলায় আদালতে যুক্তি উপস্থাপন করেন এবং সরকারের বিভিন্ন বিভাগকে আইনি পরামর্শ দেন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন। আদালতের কাজে সহায়তা প্রদান, সংবিধানের ব্যাখ্যা ও আইনি জটিলতার সমাধানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পদে একজন অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়ে থাকে যাতে রাষ্ট্রের স্বার্থ রক্ষা নিশ্চিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

অ্যাটর্নি জেনারেল কেন নিয়োগ দেওয়া হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রফিকের বাবা ২৫ বছর যাবৎ সরকারি প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তার প্রতিষ্ঠানের কার্যাবলি সংবিধানের ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে নির্ধারণ করা হয়েছে।দৃশ্যকল্প-২: রফিকের বন্ধুর বাবা ২৬ বছর যাবৎ সরকারি চাকরি করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। সম্প্রতি একটি প্রতিষ্ঠান তার অবৈধভাবে উপার্জিত সম্পদের তদন্ত করে। উক্ত প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হন।

Sylhet · 2025

উত্তর

বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য গঠিত একটি সাংবিধানিক সংস্থার নামই হলো নির্বাচন কমিশন।

উত্তর

অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য। তিনি রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলায় আদালতে যুক্তি উপস্থাপন করেন এবং সরকারের বিভিন্ন বিভাগকে আইনি পরামর্শ দেন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন। আদালতের কাজে সহায়তা প্রদান, সংবিধানের ব্যাখ্যা ও আইনি জটিলতার সমাধানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পদে একজন অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়ে থাকে যাতে রাষ্ট্রের স্বার্থ রক্ষা নিশ্চিত হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ রফিকের বাবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে কর্মরত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর রফিকের বাবা দীর্ঘ ২৫ বছর সরকারি চাকরিতে নিয়োজিত থাকার পর রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের 'প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, যার কার্যাবলি সংবিধানের ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে বর্ণিত। এটি স্পষ্টভাবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কথাই বোঝায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের দায়িত্ব পালন করে। সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে এর গঠন এবং ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে এর কার্যাবলি নির্ধারিত হয়েছে। এটি রাষ্ট্রপতির অধীন একটি পরামর্শমূলক প্রতিষ্ঠান। কারণ সংবিধান অনুসারে কমিশনের সভাপতি হতে হলে কমপক্ষে অর্ধেক সদস্যকে দীর্ঘদিন সরকারি কর্মে নিয়োজিত হতে হয়। রফিকের বাবার অভিজ্ঞতা তাকে এ পদে মনোনীত হওয়ার উপযুক্ত প্রার্থী করে তুলেছে। কমিশনের দায়িত্বে রয়েছে নিয়োগ, পরীক্ষা গ্রহণ, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন। তাই দৃশ্যকল্পের ভিত্তিতে বলা যায়, রফিকের বাবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতির দায়িত্বে নিয়োজিত হয়েছেন।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো দুদক। প্রতিষ্ঠানটি বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে সক্ষম।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রফিকের বন্ধুর বাবার অবৈধ সম্পদ তদন্ত করছে যে প্রতিষ্ঠানটি, সেটি হলো দুর্নীতি দমন কমিশন। এটি বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। এই কমিশন জনসচেতনতা বৃদ্ধি, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে।দুর্নীতির বিরুদ্ধে এ প্রতিষ্ঠান বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হয়। এ প্রতিষ্ঠানটি সাক্ষী তলব, জেরা ও গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা আইনগতভাবে লাভ করেছে, যা তাকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম করে। উদাহরণস্বরূপ, রফিকের বন্ধুর বাবার বিরুদ্ধে তদন্ত চালানো এবং আদালতে যাওয়া- এই দুটোই কমিশনের ক্ষমতার আওতায় পড়ে। যদিও এ প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছু' সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি জনসচেতনতা গড়ে তোলা এবং প্রশাসনিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক অঙ্গীকার ও দলমত নিরপেক্ষ প্রয়োগ থাকলে কমিশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।সুতরাং বলা যায়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর প্রতিষ্ঠান, তবে এর সর্বোচ্চ সফলতা নির্ভর করে সমন্বিত প্রয়াস ও রাজনৈতিক সদিচ্ছার ওপর।
HSCCivics 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।