শেয়ারFacebookWhatsApp

সার্বজনীন ভোটের অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: ভোটাধিকার যখন সকল শ্রেণি, পেশা, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। এতে আইনে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি ভোটার হবে এবং ভোট দিতে পারে। আধুনিক বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এরূপ ভোটাধিকার চালু আছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সার্বজনীন ভোটের অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

মতিউর রহমান বাংলাদেশ সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে দেশের আইনি জটিলতা নিরসনে অনেক ভূমিকা পালন করেন। তিনি সর্বোচ্চ আইন কর্মকর্তার মর্যাদা ভোগ করে রাষ্ট্রপতির সন্তুষ্টি অর্জন করে সেই পদে বহাল থাকেন।

Jessore · 2025

উত্তর

অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

উত্তর

ভোটাধিকার যখন সকল শ্রেণি, পেশা, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। এতে আইনে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি ভোটার হবে এবং ভোট দিতে পারে। আধুনিক বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এরূপ ভোটাধিকার চালু আছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব মতিউর রহমানের পদের সাথে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেল পদের মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত মতিউর রহমান একজন সাংবিধানিক পদে থেকে। দেশের আইনি জটিলতা নিরসনে ভূমিকা পালন করছেন এবং রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল আছেন। এ থেকে বোঝা যায়, তার পদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল পদের মিল রয়েছে।বাংলাদেশ সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হতে হয়। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে আইনি মতামত প্রদান করেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। কারণ, অ্যাটর্নি জেনারেলই হচ্ছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নিযুক্ত ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা ও আইনি পরামর্শ প্রদান করে থাকেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রেও সংবিধান ও আইন অনুযায়ী নির্ধারিত বিধি অনুসরণ করতে হয়। অতএব, মতিউর রহমানের পদের দায়িত্ব, নিয়োগ প্রক্রিয়া এবং অবস্থান অ্যাটর্নি জেনারেল পদের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি অ্যাটর্নি জেনারেল পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং সরকারের পক্ষে আদালতে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন। তিনি সরকারের কৌসুলি হিসেবে আদালতে বিভিন্ন মামলায় রাষ্ট্রের পক্ষে সঠিক আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে। বিচার বিভাগীয় স্বাধীনতা বজায় রেখে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তিনি রাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এতে করে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা বজায় থাকে এবং জনগণের আইনের প্রতি আস্থা বাড়ে। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি হওয়ায় আইনজীবীদের সুশৃঙ্খল ও পেশাদার কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা থাকে। তাছাড়া, আইন প্রণয়ন বা সংশোধনের সময় সরকারকে সঠিক পরামর্শ প্রদান করে আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সহায়তা করেন। পাশাপাশি, অতিরিক্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণকে সমন্বয় করে পুরো আইনজীবী দলকে কার্যকরভাবে পরিচালনা করেন। ফলে রাষ্ট্রীয় আইনি কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয়, যা গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করে।সুতরাং এটির যথর্থতা প্রতীয়মান হয় যে, অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান ন্যায়বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্টার এক অবিচ্ছেদ্য উপাদান হিসেবে কাজ করে।
HSCCivics 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।