শেয়ারFacebookWhatsApp

বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?

উত্তর: নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?

উদ্দীপক

তুহিন রহমান একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত। তিনি রাষ্ট্রপতি কর্তৃক একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের লক্ষ্যে যোগ্য, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে।

Comilla · 2025

উত্তর

নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।

উত্তর

মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

উত্তর

তুহিন রহমানের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন-এর মিল আছে।উদ্দীপকে উল্লিখিত তুহিন রহমান রাষ্ট্রপতির নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ে দায়িত্ব পালন করেন। এই বর্ণনার সঙ্গে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের স্পষ্ট মিল রয়েছে। কারণ, সরকারি কর্ম কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তাদের দায়িত্ব হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব হলো যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তি বাছাইয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনটি নিরপেক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবিধানের ১৩৭ ও ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে নিরপেক্ষতা ও দক্ষতার ভিত্তিতে কাজ করে, যা উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, তুহিন রহমান যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন।

উত্তর

'দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে। উদ্দীপকে বাংলাদেশ 'সরকারি কমিশনের কথা বলা হয়েছে, যেটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।
HSCCivics 2nd PaperComilla 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।