উদ্দীপকে বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। সংবিধানের ১৩৮(১) নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন । উক্ত কমিশন প্রজাতন্ত্রের কাজের জন্য মেধাবী ও যোগ্য কর্মচারী নিয়োগ করে, এজন্য প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে।
উদ্দীপকের নামকরা শিক্ষক গোবিন্দ চক্রবর্তীকে মহামান্য রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে থাকেন। এ থেকে বোঝা যায়, গোবিন্দ চক্রবর্তী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেননা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকের বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চিত্র ফুটে উঠেছে।